Breaking News

 

Country

2 years ago

Fourth Day of Navratri: নবরাত্রির চতুর্থ দিন; মন্দিরে-মন্দিরে পূজার্চনা, মা কুষ্মাণ্ডার কাছে সকলের মঙ্গল কামনা প্রধানমন্ত্রীর

Fourth day of Navratri; Worship in temples, Prime Minister's best wishes to Mother Kushmanda
Fourth day of Navratri; Worship in temples, Prime Minister's best wishes to Mother Kushmanda

 

নয়াদিল্লি, ১৮ অক্টোবর: দেশজুড়ে মহাসমারোহে উদযাপিত হচ্ছে নবরাত্রি। প্রতিদিন মা দুর্গার আরাধনা করা হচ্ছে আলাদা আলাদা রুপে। নবরাত্রির চতুর্থ দিনে, বুধবার মা কুষ্মাণ্ডা রূপে পূজিত হচ্ছেন দেবী দূর্গা। দেশের বিভিন্ন প্রান্তে মন্দিরে সকাল থেকেই শুরু হয় বিশেষ পূজার্চনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নবরাত্রির চতুর্থ দিনে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

মা কুষ্মাণ্ডার কাছে দেশবাসীর মঙ্গল কামনা করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী এদিন সকালে এক্স মাধ্যমে (টুইট) জানিয়েছেন, নবরাত্রির চতুর্থ দিন মা কুষ্মাণ্ডার পুজোর পবিত্র দিন। আমি দেবী মাতার কাছে আমার পরিবারের সকল সদস্যের মঙ্গল কামনার জন্য প্রার্থনা করছি।"

You might also like!