Country

2 years ago

Accident in Rajasthan:রাজস্থানের জয়সলমেরে সড়ক দুর্ঘটনায় মহিলা সহ মৃত চার

Accident in Rajasthan
Accident in Rajasthan

 

জয়সলমের, ৬ জানুয়ারি  : রাজস্থানের জয়সলমেরে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মহিলা সহ চারজনের। জয়সলমের-বারমের সড়কের দেবীকোট শহরের কাছে শুক্রবার রাতে একটি গাড়ির সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন ৪ জন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

জয়সলমেরের পুলিশ সুপার বিকাশ সাংওয়ান জানিয়েছেন, শুক্রবার রাতে একটি দ্রুতগতির সুইফট গাড়ি জয়সলমের থেকে বারমেরের দিকে যাচ্ছিল। খবর পেয়ে পুলিশ দেবীকোট মোড়ের আগে গাড়িটি থামানোর চেষ্টা করলেও সুইফট গাড়িতে থাকা যুবকরা না থামিয়ে বারমেরের দিকে এগিয়ে যায়। এরপর দেবীকোট শহরের মোড়ে দাঁড়ানো ডালিম বোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে গাড়িটির সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে দেবীকোট মর্গে রেখেছে।

You might also like!