Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

Foreign minister's meeting with Praveen Jugnath: জি-২০ সম্মেলনে মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীণ জুগনাথের সঙ্গে বিদেশমন্ত্রীর বৈঠক

G-20 Summit
G-20 Summit

 

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর: পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর শুক্রবার জি-২০ সম্মেলনে আসা মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীণ জুগনাথের সঙ্গে দেখা করেন। এক্স-এর একটি পোস্টের মাধ্যমে বিদেশমন্ত্রী জানান, ভারত জি-২০-তে মরিশাসের অংশগ্রহণকে গুরুত্ব দিচ্ছে। এটি আমাদের বিশেষ অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভারতের প্রতিশ্রুতিকে নিশ্চিত করেছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার সন্ধ্যায় মরিশাসের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে চলেছেন। এক্স বার্তায় এই তথ্য জানিয়ে প্রধানমন্ত্রী লেখেন, শুক্রবার সন্ধ্যায় তাঁর বাসভবনে তিনটি দ্বিপাক্ষিক বৈঠকের অপেক্ষায় রয়েছেন তিনি। মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীণ জুগনাথ, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন মোদী।

এই দেশগুলির সঙ্গে বৈঠক ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করার এবং উন্নয়নমূলক সহযোগিতাকে আরও জোরদার করবে বলেও প্রধানমন্ত্রী জানান।

You might also like!