Country

2 years ago

Jammu and Kashmir:আপাতত তুষারপাত ও বৃষ্টির সম্ভাবনা নেই জম্মু ও কাশ্মীরে, আকাশ থাকবে আংশিক মেঘলা

snowfall and rain in Jammu and Kashmir
snowfall and rain in Jammu and Kashmir

 

শ্রীনগর, ২৮ অক্টোবর : আগামী ১০ দিনের মধ্যে আবহাওয়ার বড় ধরনের কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই জম্মু ও কাশ্মীরে। এই সময়ের মধ্যে ভারী তুষারপাত ও বৃষ্টিরও সম্ভাবনা নেই। আকাশ থাকবে মূলত মেঘলা।

জম্মু ও কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, ২ নভেম্বর পর্যন্ত আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। উঁচু পাহাড়ে হালকা তুষারপাত হলেও, বড় ধরনের কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। ২-৩ নভেম্বর সময়কালে আবহাওয়া থাকবে মূলত আংশিক মেঘলা, কোথাও কোথাও হালকা বৃষ্টিও হতে পারে।

এদিকে, লাদাখের লেহ-তে ইতিমধ্যেই হিমাঙ্কের নীচে নেমে গিয়েছে তাপমাত্রা, কাশ্মীরেও তাপমাত্রার পারদ নিম্নমুখী। কাশ্মীরের পহেলগাম ও গুলমার্গে এখন ঠান্ডা বেশ ভালোই। শ্রীনগরে এখনও সেভাবে ঠান্ডা অনুভূত হচ্ছে না।


You might also like!