Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Country

2 months ago

Gujarat Rain: গুজরাটের নভসারিতে বন্যা পরিস্থিতি, ভারী বৃষ্টি তাপিতেও

Gujarat Heavy Rain Floods
Gujarat Heavy Rain Floods

 

আহমেদাবাদ, ২৩ জুলাই : টানা বৃষ্টিতে গুজরাটের নভসারিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। নদীতে জলস্তর বেড়ে যাওয়ায় নভসারিতে বন্যা-পরিস্থিতি তৈরি হয়েছে। প্রায় ২১৮টি অভ্যন্তরীণ রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং মানুষকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মন্ত্রী নরেশ প্যাটেল জনগণকে নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানিয়েছেন। মন্ত্রী নরেশ প্যাটেল বলেছেন, "নভসারির পরিস্থিতি গতকালের চেয়েও কঠিন হয়ে উঠতে পারে।"

ভারী বৃষ্টিপাতের ফলে ভায়ারার বিভিন্ন এলাকায় জল জমে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নদীর জল নিচু এলাকাগুলিকে প্লাবিত করেছে, যার ফলে শহরে স্বাভাবিক চলাচলে ব্যাঘাত ঘটেছে। অবিরাম বৃষ্টির জেরে গুজরাটের ভালসাদ জেলায় বন্যা-পরিস্থিতি তৈরি হয়েছে; ঔরঙ্গা নদী বিপদসীমার ওপর দিয়ে বইছে। ভারী বৃষ্টির কারণে ডোলভানের গদতের কাছে ৫৬ নম্বর জাতীয় সড়কে জল জমে যান চলাচলে বিঘ্ন ঘটেছে।

You might also like!