Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

2 years ago

Uttarakhand:বষ্টিতে বিপর্যস্ত উত্তরাখন্ড, মৃত্যু ন'জনের

Flood-hit Uttarakhand, nine dead
Flood-hit Uttarakhand, nine dead

 

হৃষীকেশ, ১০ আগস্ট  : বষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড। মৃত্যু হয়েছে ন’জনের । বুধবার রাত থেকে ভারী বর্ষণে হৃষীকেশের ধলওয়ালা এবং খারা এলাকা জলমগ্ন। বেশ কয়েকটি বাড়ি জলের তলায়। দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। ধলওয়ালা এবং খারা এলাকায় মোতায়েন করা হয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। জলমগ্ন এলাকা থেকে প্রায় ৫০ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের নিরাপদ স্থানে সরানো হয়েছে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিংহ ধামি পরিস্থিতি নিয়ে খোঁজ নিয়েছেন । আবহাওয়ার পূর্বাভাস নিয়মিত দেখতে চার ধাম তীর্থযাত্রীদের পরামর্শ দিয়েছেন তিনি। বৃষ্টিতে রাজ্যের বহু বাড়ি জলে ডুবে গিয়েছে। উদ্ধারকাজে নেমেছে রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। প্রসঙ্গত, চলতি বছরে বর্ষার মরসুমে বেশ কয়েক বার ধস নেমেছে উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায়। যার জেরে দুর্ভোগে পড়েছেন সে রাজ্যের বাসিন্দারা। ধসের কারণে অবরুদ্ধ হয়েছিল বেশ কয়েকটি রাস্তা।


You might also like!