Country

2 years ago

Mallikarjun Kharge on Flood Setuation : কেন্দ্রের উচিত প্রধানমন্ত্রী কেয়ার ফান্ড থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত রাজ্যগুলিতে অতিরিক্ত ত্রাণ তহবিল দেওয়া : খাড়গে

Mallikarjun Kharge  (File Picture)
Mallikarjun Kharge (File Picture)

 

নয়াদিল্লি  : কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করেছেন যে প্রধানমন্ত্রী কেয়ার ফান্ড থেকে বন্যা-বিধ্বস্ত হিমাচল প্রদেশ এবং অন্যান্য রাজ্যগুলিতে অতিরিক্ত ত্রাণ তহবিল সরবরাহ করা উচিত।

খাড়গে সোমবার টুইটারে লেখেন, “উত্তর ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির কারণে বহু মানুষের মৃত্যু দুঃখজনক এবং বেদনাদায়ক। বৃষ্টি ও বন্যার বিষয়ে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন তিনি। সেখানে ত্রাণ কার্যক্রম গতি পেয়েছে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও মুষলধারে বৃষ্টি ক্ষতিগ্রস্ত এলাকার লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারেরও উচিত বন্যা দুর্গত রাজ্যগুলিকে আর্থিক সাহায্য করা।”

খাড়গে আরও লেখেন, হিমাচলের ক্ষতিগ্রস্থদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হবে এবং জীবন ও সম্পত্তির ক্ষতির ক্ষতিপূরণের জন্য সম্ভাব্য সমস্ত সহায়তা প্রদান করা হবে। খাড়গে বলেন, তিনি সমস্ত কংগ্রেস বিধায়ককে তাদের নিজ নিজ এলাকায় ক্ষতিগ্রস্ত লোকদের যে কোনও উপায়ে সাহায্য করার নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর, উত্তরাখণ্ড সহ অন্যান্য রাজ্যে ভারী বৃষ্টির কারণে জনজীবন বিপর্যস্ত। 

You might also like!