Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

Country

8 months ago

Rajasthan Accident: রাজস্থানে পথ দুর্ঘটনা, নববিবাহিত দম্পতি-সহ পাঁচজনের মৃত্যু

Rajasthan Accident
Rajasthan Accident

 

জয়পুর, ১১ জুন : বুধবার সকালে রাজস্থানের জয়পুরে পথ দুর্ঘটনায় এক নববিবাহিত দম্পতি-সহ পাঁচজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আরও ৬ জন বরযাত্রী গুরুতর আহত হয়েছে। এদিন সকালে দৌসা-মনোহরপুর জাতীয় সড়ক (এনএইচ-১৪৮) সংলগ্ন ভটকাবাস গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, একটি দ্রুতগতির ট্রাক এবং একটি জিপ–এর মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে জিপটি দুমড়েমুচড়ে যায়। গাড়িতে যাত্রীরা আটকে পড়ে। ফলে মৃত্যু হয় তাদের। স্থানীয় মানুষ এবং পুলিশের সহায়তায় মৃতদেহগুলি বের করা হয়। পুলিশ সুপার (জয়পুর গ্রামীণ) আনন্দ শর্মা জানান, দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। রায়সার পুলিশ আধিকারিক রঘুবীর জানিয়েছেন যে প্রায় ১৪ থেকে ১৫ জন জিপে ছিলেন। এদের মধ্যে নববিবাহিত দম্পতি-ও ছিল। দুর্ঘটনার পর রাস্তায় যানজটের সৃষ্টি হয়। রঘুবীর জানিয়েছেন, নিহতদের পরিবারকে তথ্য দেওয়া হয়েছে। মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে।

You might also like!