Breaking News
 
Mamata Banerjee: “বঙ্কিমচন্দ্রকে বঙ্কিমদা বলা অসম্মান” — কোচবিহারে তীব্র আক্রমণ মমতার Mamata Banerjee: “যুদ্ধ যখন বাঁধে, সবাইকে কাঁধে কাঁধে মিলিয়ে লড়াই করতে হয়”— কোচবিহারের জনসভায় দলীয় ঐক্যের ডাক মমতার Mamata Banerjee: শ্রমিকদের স্বার্থে লড়াই, কাগজ ছিঁড়ে নতুন শ্রমকোডের প্রতিবাদে মমতা Mamata Banerjee: বাংলায় হবে না এনআরসি ও ডিটেনশন ক্যাম্প, সোনালি বিবি প্রসঙ্গে কোচবিহারে জনসভা থেকে জোরালো বার্তা মমতার Donation for Humayun Kabir’s Babri Masjid in Murshidabad: বাবরি মসজিদে অনুদানের জোয়ার! দানবাক্সে টাকার পাহাড়, যন্ত্র চলছে দিনরাত—নগদ ও অনলাইন মিলিয়ে মোট কত টাকা জমা পড়ল? Goa night club fire: গোয়ার নৈশক্লাবে পার্টির মাঝেই ফাটল সিলিন্ডার, আগুনে পুড়ে মৃত অন্তত ২৫

 

Country

1 month ago

Bihar Assembly Elections Phase 1: বিহারে শুরু প্রথম দফার ভোট, ১৮ জেলার ১২১ কেন্দ্রে চলছে নির্বাচন

Bihar Assembly Elections Phase 1 2025
Bihar Assembly Elections Phase 1 2025

 

পাটনা, ৬ নভেম্বর : বিহারে শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিহারের ১৮টি জেলার ১২১টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। কোনও কোনও জায়গায় অবশ্য এক ঘণ্টা আগে, বিকেল ৫টাতেই ভোটগ্রহণ শেষ হবে। প্রথম দফার ভোটগ্রহণের তালিকায় রয়েছে— পাটনা, দ্বারভাঙ্গা, মাধেপুরা, সহরসা, মুজফ্‌ফরপুর, গোপালগঞ্জ, সিওয়ান, সারণ, বৈশালী, সমস্তিপুর, বেগুসরাই, লখীসরাই, মুঙ্গের, শেখপুরা, নালন্দা, বক্সার এবং ভোজপুর জেলায়।

বিহারে প্রথম দফার ভোটগ্রহণ শুরু হওয়ার পরেই ভোটারদের ‘পূর্ণ উদ্যমে’ ভোট দেওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকালে সমাজ মাধ্যমে হিন্দিতে একটি পোস্ট করেন প্রধানমন্ত্রী। সেখানে মোদী লেখেন, “গণতন্ত্রের উৎসবে আজ বিহারে প্রথম পর্যায়ের ভোটগ্রহণ হচ্ছে। এই পর্বে সকল ভোটারের কাছে আমার আবেদন, আপনারা পূর্ণ উদ্যমে ভোট দিন।”

প্রথম দফায় ১৮টি জেলার ১২১ আসনে ১,৩১৪ জন প্রার্থীর ভাগ্য ইভিএমে বন্দি হবে। মূল লড়াই শাসক এনডিএ এবং বিজেপি বিরোধী জোট মহাগঠবন্ধনের মধ্যে। এই দফায় উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন, আরজেডি প্রধান লালুপ্রসাদের কনিষ্ঠপুত্র তথা বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব (রাঘোপুর)। লালুর জ্যেষ্ঠপুত্র তথা জনশক্তি জনতা দল প্রতিষ্ঠাতা-প্রধান তেজপ্রতাপ যাদব (মহুয়া), বিহারের দুই বিজেপি উপমুখ্যমন্ত্রী— সম্রাট চৌধুরী (তারাপুর) এবং বিজয় কুমার সিনহা (লখীসরাই), বিজেপিতে যোগ দেওয়া ভোজপুরী গায়িকা মৈথিলী ঠাকুর (আলিনগর), ভোজপুরী গায়ক ও অভিনেতা খেসারীলাল যাদব (আরজেডি, ছাপরা)।

You might also like!