
ভাগলপুর, ১৯ এপ্রিল : বিহারের বারারি থানা এলাকার বিক্রমশিলা অ্যাপ্রোচ রোডের কাছে জেডিইউ বিধায়ক গোপাল মণ্ডলের ছেলের বিগ ড্যাডি রেস্তোরাঁয় আগুন লাগে। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে রেস্তোরাঁ ও পেছনের ছয়টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে দমকলের সাতটি ইঞ্জিন অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে আগুন লাগলো এবং এই ঘটনায় কত ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
উল্লেখ্য, কয়েক মাস আগে একই হোটেলের সীমানা প্রাচীর নিয়ে বিরোধ ও গুলি চালানোর মামলায় দোষী সাব্যস্ত বিধায়কের ছেলে তিন মাসের সাজা ভোগ করে কয়েকদিন আগে জেল থেকে বেরিয়ে আসেন। অন্যদিকে, দমকল অফিসার হরেন্দ্র সিং জানান, আমরা যখন দমকলের ইঞ্জিন নিয়ে সেখানে পৌঁছলাম, ততক্ষণে রেস্তোরাঁয় আগুনের লেলিহান শিখা খুব শক্তিশালী ছিল। অনেক চেষ্টার পর তা নিয়ন্ত্রণে আনা হয়।রেস্তোরাঁয় আগুন লেগে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
