
নয়াদিল্লি, ৭ মার্চ:মুম্বইয়ের পশ্চিম বান্দ্রার পালি হিল অঞ্চলের নাওরোজ হিল সোসাইটিতে জ্যাকলিন ফার্নান্ডেজের বিল্ডিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।। প্রায় ঘণ্টা দেড়েকের চেষ্টায় বুধবার রাতেই আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। সূত্রের খবর, অগ্নিকাণ্ডে কোনও হতাহতের খবর নেই।
জানা গেছে, ওই বিল্ডিংয়ের ১৪ তলার রান্নাঘর থেকে আগুন লাগে ও ছড়িয়ে পড়ে। ওই সোসাইটিতেই একটি ৫ বিএইচকে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে জ্যাকলিনের। বুধবার রাত ৮টা নাগাদ নার্গিস দত্ত রোডের নাওরোজ হিল সোসাইটির ১৪ তলায় আগুন লাগে। দমকলের অন্তত ৪টি ইঞ্জিন ও অন্যান্য যান দ্রুত পৌঁছয় ঘটনাস্থলে। প্রায় ঘণ্টা দেড়েকের চেষ্টায়, রাত ৯টা ৩৫ নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। বাড়ির জিনিসপত্র ও কাঠের আসবাবেই সীমাবদ্ধ ছিল আগুন। ফলে ভয়াবহ দুর্ঘটনা বিশেষ ঘটেনি।
