Country

2 years ago

Fire at a shopping complex : গ্রেটার নয়ডার শপিং মলে আগুন

Fire at Shopping Mall (Collected)
Fire at Shopping Mall (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বৃহস্পতিবার দুপুরে পশ্চিম গ্রেটার নয়ডার বিষরাখ থানার গৌর সিটি ১, অ্যাভিনিউ ১ শপিং মলে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত হয়ে  শপিং মলের চার তলা থেকে ঝাঁপ দিলেন বেশ কয়েক জন।

আগুন লাগার খবর চাউর হতেই শপিং মলে থাকা লোকজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে বাঁচার জন্য শপিং মলের ভিতরে হুড়োহুড়ি পড়ে যায়। তাঁদের মধ্যে কয়েক জনকে শপিং মলের চারতলা থেকে কয়েক জনকে ঝুলতে দেখা যায়।

এই ঘটনায় কত জন আহত হয়েছেন বা কারও মৃত্যু হয়েছে কি না, তা স্পষ্ট করেনি পুলিশ। ঘটনাস্থলে দমকলের কয়েকটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ করছে। প্রাথমিক ভাবে দমকল মনে করছে শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে। তবে আগুন লাগার স্পষ্ট কারণ জানা যায়নি। পুলিশ জানিয়েছে, শপিং মল থেকে লোকজনদের উদ্ধারের কাজ চলছে।

You might also like!