Country

2 years ago

Red Fort Reopen: অবশেষে খুলে গেল লালকেল্লা!

Red Fort (File Picture)
Red Fort (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দিল্লিতে আপাতত স্থগিত হয়েছে কৃষক আন্দোলন। MSP প্রস্তাবের পর আরও কিছু সময় চেয়েছেন কৃষকরা। তাই সেকারণেই স্থগিত রাখা হয়েছে আন্দোলন। নিরাপত্তার খাতিরে কৃষক আন্দোলন শুরু হওয়ার বেশ কয়েকদিন আগে থেকেই বন্ধ করে দেওয়া হয়েছিল দিল্লির রেড ফোর্ট। পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়। এক সপ্তাহ বন্ধ থাকার পর পর ফের আবার তা খুলে দেওয়া হয়েছে।

আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সুত্র মারফত জানা গিয়েছে, কয়েক দিন আগে থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে সাইটটি। তবে প্রতি সপ্তাহে সোমবার করে পর্যটকদের প্রবেশ বন্ধ থাকলে লালকেল্লায়। তাই সেক্ষেত্রে ১৯ ফেব্রুয়ারি লালকেল্লায় প্রবেশের অনুমতি নেই পর্যটকদের।

কৃষকদের দিল্লি চলো আন্দোলনের কথা মাথায় রেখে নিরাপত্তার খাতিরে কয়েক দিনের জন্য বন্ধ রাখা হয়েছিল লালকেল্লা। সূত্রের খবর, পুনরায় লাল কেল্লা পর্যটকদের জন্য খুলে যাওয়ার বিষয়ে কোনও সরকারি আদেশ মেলেনি। সূত্রের খবর, পুলিশের নির্দেশেই বন্ধ করে দেওয়া হয়েছিল লালকেল্লা। পরে আবার তা চালু হয়।

You might also like!