Country

2 years ago

Weather of Jammu and Kashmir Valley: বৃষ্টি ও তুষারপাতের সৌজন্যে অনুকূল আবহাওয়া উপত্যকায়, জম্মু-কাশ্মীরে ৪ জেলায় তুষারধসের শঙ্কা!

Weather of Jammu and Kashmir Valley
Weather of Jammu and Kashmir Valley

 

শ্রীনগর, ৩০ মার্চ: বৃষ্টি ও তুষারপাতের সৌজন্যে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া এখন অনুকূল, মনোরম ও স্বস্তিদায়ক। কাশ্মীরে তো ঠান্ডা রয়েছেই, জম্মুর আবহাওয়াও স্বস্তির। তবে, এমন আবহাওয়া আর বেশি সময় থাকবে না, ৩১ মার্চ পর্যন্ত জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জেলায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এরপর থেকে ফের শুষ্ক হয়ে উঠবে উপত্যকার আবহাওয়া। ৫ এপ্রিল পর্যন্ত শুষ্ক আবহাওয়া দিন কাটবে উপত্যকাবাসীর। এদিকে, জম্মু ও কাশ্মীরের ৪টি জেলায় তুষারধসের আশঙ্কার কথা জানানো হয়েছে। জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা, বারামুল্লা, গান্ডেরবাল ও কুপওয়ার জেলায় মাঝারি ধরনের তুষারধসের আশঙ্কা রয়েছে। ধস-প্রবণ এলাকায় যেতে বারণ করা হয়েছে উক্ত জেলার মানুষজনকে।

You might also like!