Country

2 years ago

Delhi: দিল্লির বাওয়ানা শিল্পাঞ্চল এলাকায় কারখানায় আগুন, বিপুল পরিমানে ক্ষয়ক্ষতি

A huge fire broke out in a factory in Delhi's Bawana industrial area
A huge fire broke out in a factory in Delhi's Bawana industrial area

 

নয়াদিল্লি, ৩ জানুয়ারি : দিল্লির বাওয়ানা শিল্পাঞ্চল এলাকায় ভয়াবহ আগুন লাগল একটি কারখানায়। বুধবার মধ্যরাতে কারখানায় হঠাৎ আগুন লাগায় এলাকায় ছড়ায় চাঞ্চল্য। ঘটনাটি দিল্লির সেক্টর ৩ এলাকায় বাওয়ানা শিল্পাঞ্চলের কাছে সাই ধর্মকান্তার একটি কারখানায় ঘটে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের ২৫টি ইঞ্জিন। বহু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে, বিপুল পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে।

দমকল সূত্রে খবর, বুধবার রাত ১.৩০ মিনিট নাগাদ তাদের কাছে কারখানায় আগুন লাগার খবর পৌঁছয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ২৫টি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যায়। দমকল কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার ঘটনায় কেউ আহত হননি বলে দমকল সূত্রে জানা গিয়েছে। দমকল অফিসার রাম গোপাল মীনা বলেছেন, "রাত ১.৩০ মিনিট নাগাদ আমরা আগুন লাগার খবর পাই, দমকলের ২৫টি ইঞ্জিনের চেষ্টায় আগুন আয়ত্তে এসেছে। এই ঘটনায় কেউ হতাহত হননি। তবে, বিপুল পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে।"


You might also like!