Country

3 years ago

S. Jayashankar : নেপালে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের

S Jaishankar
S Jaishankar

 

নয়াদিল্লি, ১৫ জানুয়ারি : নেপালের পোখরায় বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। দুর্ঘটনায় পাঁচ ভারতীয় এবং দুই ক্রু সদস্যসহ ৬৮ জন যাত্রী ছিলেন।

একটি টুইট বার্তায় তিনি লিখেছেন, নেপালের পোখারায় বিমান দুর্ঘটনার কথা শুনে গভীরভাবে দুঃখিত। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির প্রতি রইল আমার সমবেদনা।

নেপাল দূতাবাস একটি হেল্পলাইন নম্বর চালু করেছে। দূতাবাসের হেল্পলাইন - কাঠমান্ডু: দিবাকর শর্মা - 977-9851107021, পোখরা: লেফটেন্যান্ট কর্নেল শশাঙ্ক ত্রিপাঠি - 977-9856037699 যোগাযোগ করা যেতে পারে। দূতাবাস থেকে জানিয়েছে, তারা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

নেপাল প্রশাসন সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে কাঠমাণ্ডু পোস্ট জানিয়েছে, ৬৮জন যাত্রীর মধ্যে পাঁচজন ভারতীয়। রাশিয়ার চারজন। একজন আয়ারল্যান্ডের, দক্ষিণ কোরিয়ার দুই জন। দুর্ঘটনার খবর পাওয়ার পর সংশ্লিষ্ট দেশের তরফ থেকে নেপাল সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়। রবিবারের দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৪০টি দেহ উদ্ধার করা হয়েছে। হতযাত্রীদের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। কী কারণে দুর্ঘটনা, তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বিমানের ব্ল্যাকবক্স উদ্ধার চেষ্টা চলছে। প্রধানমন্ত্রী পুষ্ক কুমার দাহাল এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি কাঠমাণ্ডুর উদ্দেশ্যে রওনা দিয়েছেন।পরে মন্ত্রিসভার জরুরী বৈঠক করবেন।

You might also like!