Country

3 years ago

Extension of stay in Abhishek Banerjee's case : শুক্রবার পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলায় স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি

Abhishek Banerjee
Abhishek Banerjee

 

নয়াদিল্লি, ২৪ এপ্রিল  : নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে উঠেছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। কিন্তু তাঁকে জেরা করার এক্তিয়ারের প্রশ্নটি শুক্রবার পর্যন্ত স্থগিত থাকবে। এটি তাঁর এবংসামগ্রিকভাবে তৃণমূলের কাছে স্বস্তির খবর বলে মনে করছে রাজনৈতিক মহল।

গত ১৩ এপ্রিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেছিলেন, 'অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষকে খুব দ্রুত জিজ্ঞাসাবাদ করা উচিত সিবিআইয়ের।' সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। সোমবার সেই মামলার শুনানি ছিল। সেই মামলায় স্থগিতাদেশের মেয়াদ শুক্রবার পর্যন্ত বৃদ্ধি করল সুপ্রিম কোর্ট।

You might also like!