Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Giriraj singh on Nitish Kumar :এনডিএ-তে নীতিশের ফেরার সব দরজা বন্ধ : গিরিরাজ সিং

Giriraj singh on Nitish Kumar
Giriraj singh on Nitish Kumar

 

পাটনা, ২৮ ডিসেম্বর : নীতীশ কুমারের এনডিএ-তে ফেরার সব দরজা বন্ধ রয়েছে। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা গিরিরাজ সিং। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, "নীতীশ কুমারের এনডিএ-তে ফেরার সমস্ত দরজা বন্ধ। বিধানসভায় মহিলাদের সম্পর্কে এমন অবমাননাকর মন্তব্যকারীর অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে যাওয়া উচিত। তাঁর বর্তমান মানসিক অবস্থার পরিপ্রেক্ষিতে তিনি এই পদে থাকার উপযুক্ত নন।"

বিহার তথা জাতীয় রাজনীতিতে এখন গুঞ্জন চলছে, যে গেরুয়া শিবিরে ফিরে আসতে পারেন নীতীশ কুমার। কিন্তু, সেই জল্পনায় জল ঢেলে দিয়ে গিরিরাজ সিং বৃহস্পতিবার বলেছেন, নীতীশ কুমারের এনডিএ-তে ফেরার সব দরজা বন্ধ রয়েছে।উল্লেখ্য, ২০১৭ সালে মহাজোট ছেড়ে বেরিয়ে এসেছিলেন নীতীশ কুমার, পরে তিনি এনডিএ-তে শামিল হন।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…