Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Fali S Nariman :যুগের অবসান, প্রয়াত সুপ্রিম কোর্টের বরিষ্ঠ আইনজীবী ফালি নরিমান

S Nariman
S Nariman

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  প্রয়াত সুপ্রিম কোর্টের (Supreme Court) কিংবদন্তি আইনজীবী ফলি এস নরিম্যান (S Nariman)। তাঁর বয়স হয়েছিল ৯৫।বুধবার সকালে দিল্লিতে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷

নরিমানের শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সোশাল মিডিয়ায় তিনি লেখেন, "শ্রী ফালি নরিমানজীর অসাধারাণ আইনি মন ছিল ৷ বুদ্ধিজীবীদের মধ্যে অসামান্য ছিলেন তিনি । সাধারণ নাগরিকদের কাছে ন্যায়বিচার সহজলভ্য করার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন । তাঁর মৃত্যুতে আমি ব্যথিত । ওঁর পরিবারের প্রতি সমবেদনা রইল ৷"

বরিষ্ঠ আইনজীবী ও কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি বিশিষ্ট আইন বিশেষজ্ঞ নরিমানের মৃত্যুকে 'এক যুগের সমাপ্তি' বলে অভিহিত করেছেন ৷ সোশাল মিডিয়া পোস্টে সিংভি লেখেন, "একটি যুগের সমাপ্তি #ফালিনরিমান চলে গেলেন ৷ একজন জীবন্ত কিংবদন্তি, যিনি চিরকাল আইন ও জনমানসে থেকে যাবেন ৷ সমস্ত বৈচিত্র্যময় কৃতিত্বের ঊর্ধ্বে উঠে নিজের নীতিতে অটল ছিলেন ৷"

1929 সালে 10 জানুয়ারি মায়ানমারের এক পার্সি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন নরিমান । তিনি 1950 সালে বোম্বে হাইকোর্টে তাঁর আইন অনুশীলন শুরু করেন । তারপর দিল্লি চলে যান ৷ এই সাংবিধানিক আইনজীবী এবং আইনবিদ 1991 সালে পদ্মভূষণ এবং 2007 সালে পদ্মবিভূষণ পান । 1991 থেকে 2010 সাল পর্যন্ত বার অ্যাসোসিয়েশনের সভাপতিও ছিলেন তিনি ৷ এছাড়া 1999-2005 সাল পর্যন্ত রাজ্যসভার সদস্য ছিলেন । তাঁর দীর্ঘ এবং বর্ণাঢ্য আইনি কর্মজীবনে, নরিমান জাতীয় বিচার বিভাগীয় নিয়োগ কমিশনের বিখ্যাত মামলা-সহ বেশ কয়েকটি যুগান্তকারী মামলায় যুক্তি দিয়েছিলেন ৷ যা সুপ্রিম কোর্ট দ্বারা বাতিল করা হয়েছিল ।

তাঁর মৃত্যুতে প্রবীণ আইনজীবী মহেশ জেঠমালানি সোশাল মিডিয়ায় লেখেন, "#ফালিনরিমানের মৃত্যু অত্যন্ত দুঃখজনক ৷ আইনি দায়বদ্ধতা, দক্ষ সাংসদ হিসেবে তিনি যা করেছেন, তা চিরস্মরণীয় ৷ ভারতীয় বার অ্যাসোসিয়েশন একজন অনুপ্রেরণাদায়ক ও বিশাল ব্যক্তিত্বকে হারাল । তাঁর সঙ্গে কিছু বিশেষ মুহূর্ত কাটিয়েছি যা আমি সর্বদাই মনে রাখব । ওনার আত্মা চিরশান্তিতে থাকুক । ওম শান্তি ।"



শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…