
চেন্নাইয়ে, ৫ জুলাই : আগামী ২০ আগস্ট তামিলনাড়ুর মাদুরাইয়ে আয়োজিত হতে চলছে এআইএডিএমকে-র গ্র্যান্ড কনফারেন্স 'এলুচি মানাডু'। গ্র্যান্ড কনফারেন্সের জন্য বুধবার একটি নতুন লোগোর সূচনা করেছেন এআইএডিএমকে-র সাধারণ সম্পাদক এডাপ্পাদি পালানিস্বামী। তিনি বলেছেন, "নতুন সদস্যদের যোগ করার এই নতুন অভিযানে ৭৫ দিনে ১.৬০ কোটি সদস্য এআইএডিএমকে-তে যোগ দিয়েছেন। এছাড়াও, এটি ডিএমকে এবং তাঁদের বি দলের জন্য একটি ধাক্কা।"
এদিন অভিন্ন দেওয়ানি বিধি নিয়েও মুখ খুলেছেন পালানিস্বামী। তিনি বলেছেন, "ইউনিফর্ম সিভিল কোডের (অভিন্ন দেওয়ানি বিধি) বিষয়ে আমাদের অবস্থান ২০১৯ সালের নির্বাচনী ইস্তেহারের মতই। আমরা সেখানে সংক্ষেপে সবকিছু ব্যাখ্যা করেছি।" কাবেরির জল নিয়ে কর্ণাটকের কংগ্রেসকেও এদিন তোপ দেগেছেন পালানিস্বামী। তিনি বলেছেন, "কাবেরির জল তামিলনাড়ুতে না দিয়ে নাটক করার চেষ্টা করছে কর্ণাটক কংগ্রেস। এটা সুপ্রিম কোর্টের আদেশের পরিপন্থী।"
