
নয়াদিল্লি, ৯ অক্টোবর : জম্মু ও কাশ্মীরে নির্বাচনের বিষয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। জানালেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। জম্মু ও কাশ্মীরে কবে নির্বাচন হবে, সে বিষয়ে সোমবার মুখ্য নির্বাচন কমিশনারকে প্রশ্ন করা হয়। উত্তরে তিনি বলেন, "নিরাপত্তা পরিস্থিতি এবং সেখানকার অন্যান্য নির্বাচনের কথা মাথায় রেখে, সঠিক সময়ে জম্মু ও কাশ্মীরে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।"
সোমবার মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়-স ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। এই সাংবাদিক সম্মেলনেই জম্মু ও কাশ্মীরে নির্বাচন নিয়ে প্রশ্ন করা হয় মুখ্য নির্বাচন কমিশনারকে। তিনি বলেছেন, "সেখানকার নিরাপত্তা পরিস্থিতি এবং অন্যান্য নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সঠিক সময়ে জম্মু ও কাশ্মীরে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।"
