Breaking News

 

Country

2 years ago

ED raids :আরবি এডুকেশনাল ট্রাস্টের বিরুদ্ধে জেকে মানি লন্ডারিং মামলায় ৮টি স্থানে অভিযান ইডি–র

ED raids
ED raids

 

নয়াদিল্লি, ১৭ অক্টোবর  : জম্মু ও কাশ্মীরের বিভিন্ন স্থানে মঙ্গলবার অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আরবি এডুকেশনাল ট্রাস্টের বিরুদ্ধে জেকে মানি লন্ডারিং মামলায় এই অভিযান চালায় ইডির দল। প্রাক্তন মন্ত্রী লাল সিংয়ের স্ত্রী এবং একজন প্রাক্তন সরকারী আধিকারিক পরিচালিত একটি শিক্ষা ট্রাস্টের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলার তদন্তের জন্যই এই অভিযান চালানো হয়।

এক ইডি আধিকারিক জানিয়েছেন, ট্রাস্ট প্রতিষ্ঠার জন্য জমি ক্রয়ে অনিয়মের অভিযোগ রয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। মঙ্গলবার জম্মু, কাঠুয়া ও পাঞ্জাবের পাঠানকোট সহ মোট আটটি স্থানে ইডির দল অভিযান চালায়। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর তদন্ত করা মামলার ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

২০২০ সালের ১২ সেপ্টেম্বর সিবিআই এই সংক্রান্ত একটি এফআইআর দাখিল করেছিল। তারপর ২০২১ সালের ২৮ অক্টোবর সিবিআই একটি চার্জশিটও দাখিল করেছিল। অভিযোগপত্রের মধ্যে ২০১১ সালের আরবি এডুকেশনাল ট্রাস্টের চেয়ারপার্সন কান্ত আন্দোত্রা সহ অনেকের বিরুদ্ধে অপরাধের প্রমাণ রয়েছে।

You might also like!