Country

2 years ago

Arvind Kejriwal:কেজরিওয়ালকে চতুর্থ সমন পাঠাল ইডি, এবার ১৮ জানুয়ারি দিল্লির মুখ্যমন্ত্রীকে হাজিরা নির্দেশ

Arvind Kejriwal
Arvind Kejriwal

 

নয়াদিল্লি, ১৩ জানুয়ারি : আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে ফের সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শনিবার কেজরিওয়ালকে চতুর্থ সমন পাঠানো হয়েছে। ইডি সূত্রের খবর, কেজরিওয়ালকে আগামী ১৮ জানুয়ারি তদন্তকারী সংস্থার দফতরের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে তিনবার সমন পাঠানো হয়েছিল অরবিন্দ কেজরিওয়ালকে, কিন্তু একবারও ইডি-র মুখোমুখি হননি তিনি। পাল্টা বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ নিচ্ছিলেন তিনি। ইডি-র সমন বেআইনি আখ্যা দিয়েছিলেন। এই পরিস্থিতিতে ফের কেজরিওয়ালকে ডেকে পাঠাল ইডি। এবার ১৮ জানুয়ারি তলব করা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীকে।

You might also like!