Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

2 years ago

Earthquake in Meghalaya-Manipur: মৃদু ভূকম্প মেঘালয়ে, দুবার মণিপুরে, ক্ষয়ক্ষতির খবর নেই

Earthquake hits Meghalaya-Manipur 9Symbolic Picture)
Earthquake hits Meghalaya-Manipur 9Symbolic Picture)

 

গুয়াহাটি, ৯ আগস্ট  : মৃদু ভূমিকম্পে কেঁপেছে মেঘালয় ও মণিপুর। আজ বুধবার প্রায় আড়াই ঘণ্টার ব্যবধানে ভূমিকম্প হয়েছে মণিপুরে। এদিন বিকাল ৪-টা ৮ মিনিট ৩১ সেকেন্ডে মণিপুরের তেংনউপালে সংঘটিত ভূকম্পের তীব্রতা ছিল ৩.৩। এর আগে বেলা ১-টা ২৩ মিনিট ৫৬ সেকেন্ডেও ৪.০ প্রাবল্যের ভূকম্পে কেঁপে উঠেছিল মণিপুরের চান্ডেল জেলা। এছাড়া আজই বেলা ১-টা ১৩ মিনিট ৪২ সেকেন্ডে প্রথম ভূমিকম্পের ঝাঁকুনি অনুভূত হয়েছে মেঘালয়ের রি-ভই জেলা ও পার্শ্ববর্তী অসমের জোড়াবাট এলাকায়। মেঘালয়ে সংঘটিত ভূমিকম্প রিখটার স্ক্যালে ৩.৩ ধরা পড়েছে। তবে কোনও হতাহত বা অন্যান্য ক্ষয়ক্ষতির খবর কোনও এলাকা থেকে পাওয়া যায়নি।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি যে তথ্য প্রকাশ করেছে সে অনুযায়ী, মণিপুরে বিকাল ৪:৮:৩১টায় সংঘটিত ভূমিকম্পের উৎসস্থল তেংনউপালের ২৪.৪৮ উত্তর অক্ষাংশ এবং ৯৪.৩০ দ্রাঘিমাংশে ভূগর্ভের ২৩ কিলোমিটার গভীরে ছিল।

অন্যদিকে মেঘালয়ের রি-ভই জেলায় সংঘটিত ভূমিকম্পের উৎসস্থল ছিল দক্ষিণ-পশ্চিং নংপোর ২৪ কিলোমিটার দূরে ২৩.৯৭ উত্তর অক্ষাংশ এবং ৯৪.০৫ দ্রাঘিমাংশে ভূগর্ভের ৬১ কিলোমিটার গভীরে। এছাড়া ১:২৩:৫৬টায় মণিপুরের চান্ডেলে সংঘটিত ভূমিকম্পের উৎসস্থল জেলার ২৩.৯৭ উত্তর অক্ষাংশ এবং ৯৪.০৫ দ্রাঘিমাংশে ভূগর্ভের ৬১ কিলোমিটার গভীরে ছিল, জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি।


You might also like!