Breaking News

 

Country

3 years ago

Drone movement observed in punjab:ড্রোনের গতিবিধি বেড়েই চলেছে পঞ্জাব ও জম্মু-কাশ্মীরে, অতি সতর্ক বিএসএফ

Drone movement observed in punjab and jammu kashmir
Drone movement observed in punjab and jammu kashmir

 

অমৃতসর ও জম্মু, ১৩ এপ্রিল : ড্রোনের গতিবিধি ক্রমশ বেড়েই চলেছে পঞ্জাব ও জম্মু-কাশ্মীরে। বুধবার মধ্যরাতে রাতে পঞ্জাবের ফাজিলকা সেক্টরে আন্তর্জাতিক সীমান্তে মোতায়েন বিএসএফ সৈন্যরা সীমান্ত পার হয়ে আসা একটি ড্রোনকে লক্ষ্য করে গুলি চালান। ড্রোনটির খোঁজ না পাওয়া গেলেও তল্লাশির সময়, ফাজিলকা সেক্টরের মহরখেওয়া মনসা গ্রামের কাছে একটি চাষের ক্ষেত থেকে ৪টি প্যাকেট থেকে ৪৫৬০ কেজি হেরোইন উদ্ধার করা হয়। বিএসএফ পঞ্জাব ফ্রন্টিয়ারের তরফে এখনও অনুসন্ধান চলছে বলে জানা গিয়েছে।

অন্যদিকে, বুধবার মধ্যরাতেই জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার বেরি পাট্টান এলাকায় নিয়ন্ত্রণরেখার কাছে সন্দেহজনক বস্তু উড়তে দেখেন বিএসএফ জওয়ানরা। এরপর তল্লাশি ও অনুসন্ধান অভিযান শুরু করা হয়েছিল, ড্রোনের গতিবিধি ট্র্যাক করা হয়েছিল। ড্রোন থেকে পাঁচটি লোড করা একে ম্যাগাজিন, কিছু নগদ এবং একটি সিল করা প্যাকেট উদ্ধার করা হয়েছে। তল্লাশি অভিযান চলছে।

You might also like!