Breaking News

 

Country

3 years ago

Health Minister Meeting on covid :চিন্তা বাড়াচ্ছে করোনা! সার্বিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক মনসুখের

Mansukh
Mansukh

 

নয়াদিল্লি, ৭ এপ্রিল :ভারতে নতুন করে চিন্তা বাড়াচ্ছে করোনাভাইরাস। বিগত প্রায় এক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন রাজ্যে করোনার সংক্ৰমণ ঊর্ধ্বমুখী। বাড়ছে মৃত্যুও। করোনার এই বাড়বাড়ন্ত রুখতে শুক্রবার বিভিন্ন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে করোনা নিয়ে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডভিয়া। দেশের বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। এই বৈঠক উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী পওয়ারও।

ভারতে নতুন করে চিন্তা বাড়াচ্ছে করোনা। রোজই একটু একটু করে বাড়ছে করোনার সংক্ৰমণ। মৃত্যু বৃদ্ধি পাওয়াই বেশি চিন্তা বাড়াচ্ছে। ইতিমধ্যেই করোনা নিয়ে পর্যালোচনা বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে করোনা নিয়ে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডভিয়া।

You might also like!