Country

2 years ago

Jagdeep Dhankhar:জম্মু বিশ্ববিদ্যালয়ের দীক্ষান্ত অনুষ্ঠানে অংশ নিলেন ধনখড়, বললেন ভারতের ভবিষ্যৎ রয়েছে যুবকদের হাতে

Dhankhar participated in the commencement ceremony of Jammu University
Dhankhar participated in the commencement ceremony of Jammu University

 

জম্মু, ২২ জুন : জম্মু বিশ্ববিদ্যালয়ের বিশেষ দীক্ষান্ত অনুষ্ঠানে অংশ নিলেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। ২০১৬-১৯-এর ব্যাকলগ সময়ের জন্য বৃস্পতিবার অনুষ্ঠিত হয়েছিল জম্মু বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন অনুষ্ঠান। সমাবর্তনের সময় শিক্ষার্থীদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় উপ-রাষ্ট্রপতি ধনখড় বলেছেন, ভারতের ভবিষ্যত যুবকদের হাতে রয়েছে এবং তাঁদের চেষ্টা চালিয়ে যেতে।

উপ-রাষ্ট্রপতি বলেছেন, ৩৭০ এবং ৩৫ এ ধারা বাতিল করার পরে, জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল প্রয়াত শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের কল্পনা অনুসারে সমস্ত ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়নের সাক্ষী হচ্ছে। তিনি আরও বলেন, জম্মু বিশ্ববিদ্যালয়ের কলেজ অন হুইলস ইনিশিয়েটিভ জম্মু ও কাশ্মীরের শিক্ষার্থীদের আজীবন এক্সপোজার সরবরাহ করবে। শিক্ষার্থীদের ২০৪৭ সালের যোদ্ধা বলে অভিহিত করেন উপ-রাষ্ট্রপতি।





You might also like!