Country

3 years ago

Mumbai Metro : মুম্বই শহরে নতুন মেট্রো লাইনের ঘোষণা, প্রথম বাজেটে চমক একনাথ শিন্ডে সরকারের

Eknath Shinde
Eknath Shinde

 

মুম্বই, ৯ মার্চ : মহারাষ্ট্রে একনাথ শিন্ডে সরকার গঠনের পর এই প্রথম বাজেট পেশ হল মহারাষ্ট্র বিধানসভায়। একনাথ শিন্ডের সরকারের উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ শুক্রবার বাজেট পেশ করেন বিধানসভায়। বাজেট বক্তৃতায় তিনি বলেন, মহারাষ্ট্রে রেল প্রকল্পের আধুনিকীকরণকে অগ্রাধিকার দেওয়া হবে। এর জন্য ৪৫২ কোটি টাকার সংস্থান করা হয়েছে। বিশেষ করে নাসিক-পুনে হাই স্পিড রেলওয়েকে তহবিল দেওয়া হবে।

এছাড়াও, সোলাপুর-তুলজাপুর-ধারাশিব ব্রডগেজের জন্য ৪৫২ কোটি টাকার তহবিল ছাড়াও নান্দেদ-বিদার, ফলটন-পান্ধরপুর, খামগাঁও-জালনা, ভারোরা-চিমুর-কাম্পা প্রকল্পগুলিতে ৫০ শতাংশ রাজ্যের তহবিল থেকে দেওয়া হবে। এছাড়া মুম্বইয়ের নতুন মেট্রো লাইনের কথাও ঘোষণা করা হয়েছে বাজেটে। বড়সড় ঘোষণা করে উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ বলেছেন, মুম্বই, পুনে এবং রায়গড়ে এটিএফ-এ ২৫ শতাংশ থেকে ১৮ শতাংশ পর্যন্ত ভ্যাট কাট ঘোষণা করা হয়েছে।


You might also like!