Country

2 years ago

Delhi fog alert: ঘন কুয়াশায় দৃশ্যমানতা কমল দিল্লিতে, বুধেও প্রভাবিত রেল পরিষেবা

Dense Fog Reduces Visibility In Delh
Dense Fog Reduces Visibility In Delh

 

নয়াদিল্লি, ৩ জানুয়ারি : হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপছে জাতীয় রাজধানী দিল্লি, শীতের দাপটে জবুথবু অবস্থা গোটা উত্তর ভারতজুড়ে। হরিয়ানা, পঞ্জাব, উত্তর ও পূর্ব রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশে ঠান্ডা এতটাই বেশি যে সকালের দিকে আগুনের তাপ নিতে দেখা যাচ্ছে মানুষজনকে। সর্বত্রই এখন জমজমাট ঠান্ডা। দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্য বুধবার সকালেও ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল, ফলে দৃশ্যমানতা অনেকটাই কমে যায়।

এদিকে, খারাপ আবহাওয়া কারণে রাজধানী দিল্লিতে এদিনও সমস্যার মধ্যে পড়েছেন সাধারণ মানুষজন। দিল্লিতে এদিন সকালে বিঘ্নিত হয়েছে ট্রেন পরিষেবা। ঘন কুয়াশা ও খারাপ আবহাওয়ার কারণে ২৬টি ট্রেন বিলম্বে চলাচল করেছে। এই ট্রেনগুলির মধ্যে রয়েছে - ভোপাল- নিজামউদ্দিন, ভুবনেশ্বর-নতুন দিল্লি রাজধানী এক্সপ্রেস, চেন্নাই-নতুন দিল্লি দুরন্ত এক্সপ্রেস, প্রয়াগরাজ-নতুন দিল্লি এক্সপ্রেস প্রভৃতি।


You might also like!