
নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি : বায়ুদূষণ কমছে না, এরইমধ্যে মাত্রাতিরিক্ত কুয়াশায় মঙ্গলবারও বিপর্যস্ত হয়েছে দিল্লির স্বাভাবিক জনজীবন। মঙ্গলবার ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় দিল্লি-এনসিআর। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যায়। দিল্লিতে এদিনও ব্যহত হয়েছে উড়ান পরিষেবা।
কনকনে শীত ও ঘন কুয়াশার মধ্যেই মঙ্গলবার ঘুম ভাঙে দিল্লিবাসীর। দিল্লির আফ্রিকা এভিনিউতে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ১৪২, আবার অক্ষরধাম এলাকায় বাতাসের গুণগতমানের সূচক ছিল ৩৩৪। আনন্দ বিহারেও এয়ার কোয়ালিটি ইন্ডেক্স রেকর্ড হয়েছে ৩৩৪। দিল্লি ছাড়াও এদিন সকালে ঘন কুয়াশার চাদরে আচ্ছন্ন ছিল হরিয়ানার আম্বালা, উত্তর প্রদেশের মোরাদাবাদ শহরও।
