Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Country

2 years ago

Cold wave: ঘন কুয়াশায় ঢাকল দিল্লি, দৃশ্যমানতা কমে যাওয়ায় বিমান ও ট্রেন চলাচল ব্যাহত

Dense fog blanketed Delhi, reducing visibility and disrupting flight and train operations
Dense fog blanketed Delhi, reducing visibility and disrupting flight and train operations

 

নয়াদিল্লি, ২৭ ডিসেম্বর: গত কয়েক দিন ধরে দিল্লি-সহ উত্তর ভারতের রাজ্যগুলিতে ঠান্ডার সঙ্গে কুয়াশার দাপট চলছেই। তার জেরে সড়ক, রেলের পাশাপাশি বিমান পরিষেবাতেও প্রভাব পড়ছে। বুধবারও একই পরিস্থিতির কারণে সমস্যায় পড়তে হল সাধারণ মানুষজনকে। ঘন কুয়াশায় দৃশ্যমানতা নেমে যাওয়ায় দিল্লি বিমানবন্দর থেকে বিমান ওঠানামায় সমস্যা হয়েছে। যার জেরে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে যাত্রীদের।

ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় ট্রেন চলাচলও বিঘ্নিত হয়েছে। নতুন দিল্লি রেল স্টেশন থেকে অনেক ট্রেন দেরিতে ছেড়েছে অথবা কিছু ট্রেন বাতিল হয়েছে। অনেক ট্রেন দেরিতে স্টেশনে এসে পৌঁছেছে। ভোরের দিকে তো কুয়াশা ছিলই, সকাল যখন ৭.২৫ মিনিট, তখনও কুয়াশার চাদরে ঢাকা ছিল রাজধানী দিল্লি। দৃশ্যমানতা এতটাই কম ছিল যে খুব কাছের জিনিসও স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। কুয়াশার মধ্যেই শীতের দাপটও অব্যাহত রয়েছে রাজধানীতে।

You might also like!