Country

2 years ago

G-20 summit:আসন্ন জি-২০ সম্মেলনের জন্য প্রস্তুত দিল্লি; সেজে উঠেছে রাজধানী, নিরাপত্তাও আঁটোসাঁটো

Delhi ready for upcoming G-20 summit
Delhi ready for upcoming G-20 summit

 

নয়াদিল্লি, ৪ আগস্ট : আসন্ন জি-২০ সম্মেলনের জন্য সম্পূর্ণ প্রস্তুত রাজধানী দিল্লি। ইতিমধ্যেই সেজে উঠেছে দেশের রাজধানী। জি-২০-র ব্যানার, পোস্টারে সেজে উঠেছে রাজধানী দিল্লি। জি-২০ সম্মেলনকে ঘিরে দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থাও আঁটোসাঁটো করা হয়েছে, সর্বদা চলছে নজরদারি। ৮-১০ সেপ্টেম্বর পর্যন্ত দিল্লিতে বন্ধ থাকবে বেশ কিছু মেট্রো স্টেশন।

এদিকে, ভারতে আসার জন্য মুখিয়ে রয়েছেন বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানিয়েছেন, আসন্ন ভারত সফরের জন্য মুখিয়ে রয়েছি। শোনা যাচ্ছে, জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন না চিনের প্রেসিডেন্ট সি জিনপিং, আর তাই হতাশাও ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।


You might also like!