Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Cold presists in North India: দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ১২.২ ডিগ্রি, কনকনে শীতে জবুথবু অবস্থা সমগ্র উত্তর ভারতে

Delhi Weather (Symbolic Picture)
Delhi Weather (Symbolic Picture)

 

নয়াদিল্লি, ২৩ ডিসেম্বর: জাতীয় রাজধানী দিল্লি-সহ সমগ্র উত্তর ভারত প্রবল ঠান্ডায় রীতিমতো কাঁপছে। শীতের পোশাকেও রেহাই মিলছে না, তাই রাস্তায় ধারে বিভিন্ন স্থানে শীত থেকে বাঁচতে আগুন পোহাতে দেখা যাচ্ছে মানুষজনকে। পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার-সর্বত্রই এই পরিস্থিতি দেখা যাচ্ছে। একইসঙ্গে রয়েছে কুয়াশার দাপটও। কুয়াশার কারণে শনিবার দিল্লিতে বিঘ্নিত হয়েছে উড়ান পরিষেবা।

দিল্লি বিমানবন্দর সূত্রের খবর, শনিবার ১১টি আন্তর্জাতিক ফ্লাইট এবং ৫টি অভ্যন্তরীণ ফ্লাইট দিল্লি বিমানবন্দরে আসা এবং যেতে দেরি হয়েছে। রাজধানী দিল্লিতে শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.২ ডিগ্রি সেলসিয়াস, দিল্লির সফদরজং-এ সকাল ৫.৩০ মিনিট নাগাদ এই তাপমাত্রার রেকর্ড করা হয়েছে এবং দিল্লির পালমে সেই সময় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.০ ডিগ্রি সেলসিয়াস।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…