
নয়াদিল্লি, ৭ এপ্রিল: লোকসভা নির্বাচনের আবহে ড্রাই ডে ঘোষণা দিল্লি আবগারি দফতর। দিল্লি সরকার লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে ২০২৪ সালের এপ্রিল থেকে জুনের মধ্যে ৫টি ড্রাই ডে ঘোষণা করেছে। এই পাঁচটি ড্রাই ডে-র মধ্যে তিনদিন এপ্রিলে, একটি মে মাসে এবং আরেকটি জুন মাসে।
জানা গেছে, দিল্লির সঙ্গে সংশ্লিষ্ট উত্তর প্রদেশের কিছু অংশে দিল্লি সরকারের আবগারি দফতর নির্দেশ জারি করেছে যে, দিল্লিতে আগামী ২৪ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে ২৬ এপ্রিল সন্ধ্যা ৬টা পর্যন্ত মদের দোকানে ড্রাই ডে থাকবে। অর্থাৎ দোকান বন্ধ থাকবে।
একইসঙ্গে দিল্লি সংলগ্ন উত্তরপ্রদেশের গাজিয়াবাদ, গৌতম বুদ্ধ নগর এবং বাগপত জেলা থেকে ১০০ মিটার দূরত্বে ২৪ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে ২৬ এপ্রিল সন্ধ্যা ৬টা পর্যন্ত ড্রাই ডে থাকবে বলে জানা গেছে।
