
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দিল্লির সেই ভয়ঙ্কর ঘটনা অর্থাৎ আফতাব পুনাওয়ালা তার লিভ ইন পার্টনার শ্রদ্ধা ওয়াকারকে খুন করার পর দেহ টুকরো করে ফ্রিজে জমিয়ে রাখে। পরে ধাপে ধাপে তা বিভিন্ন জায়গায় ফেলে এসেছিল। সেই ঘরনায় শিহরিত হয়েছিল ভারতবাসী এবার অসমেও ঘটল এমনই নির্মম ঘটনা। তবে এবার উলটপুরান। এক গৃহবধূ তার প্রেমিক ও প্রেমিকের বন্ধুদের সহায়তায় তার স্বামী ও শাশুড়িকে প্রথম খুন করলেন। তারপর তাদের দেহ কেটে ৩ দিন ফ্রিজে ভরে রাখলেন। তারপরের ঘটনা অনেকটাই একরকম।
যদিও পুলিশের তৎপরতার অভাবের জন্য অসমের ঘটনা প্রকাশ্যে এসেছে অন্তত ঘটনা ঘটার ৭ মাস পরে। সংবাদসংস্থা সূত্রে খবর, গুয়াহাটির ওই গৃহবধূ তার স্বামী ও শাশুড়িকে খুন করে তাদের দেহ টুকরো করে পলিথিন ব্যাগে ভরে রাখেন। তারপর সেইসব দেহাংশ ধাপে ধাপে মেঘালয়ের একাধিক জায়গায় খাদে ফেলে আসেন। গুয়াহাটির পুলিশ কমিশনার জানিয়েছেন, কমপক্ষে ৭ মাস আগে ওই খুনের ঘটনা ঘটেছিল। ওই গৃহবধূ ও তার ২ সঙ্গীকে গ্রেফতার করা হয়েছে। তাদের জেরা চলছে। অভিযুক্ত ওই গৃহবধূর নাম বন্দনা কলিতা। শাশুড়ি শঙ্করী দে ও স্বামী অমরেন্দ্র দে-কে খুন করার কথা স্বীকার করেছেন বন্দনা। এমনটাই খবর পুলিস সূত্রে। এখন দেখার কতদিন পরে ভিকটিমের শাস্তি হয়।
