Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Manish Sisodia:সিসোদিয়ার জেল হেফাজতের মেয়াদ বৃদ্ধি, ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়াল দিল্লির আদালত

Manish Sisodia
Manish Sisodia

 

নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি : দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (এএপি)-র নেতা মনীশ সিসোদিয়ার বিচারবিভাগীয় হেফাজতের (জেল হেফাজত) মেয়াদ বৃদ্ধি করল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত মনীশ সিসোদিয়ার জেলা হেফাজতের মেয়াদ বৃদ্ধি করেছে দিল্লির এই আদালত। দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় এই মুহূর্তে জেলে রয়েছেন সিসোদিয়া।

বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় সোমবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে পেশ করা হয় মনীশ সিসোদিয়াকে। এদিন সিসোদিয়ার বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ বৃদ্ধি করেছে আদালত। অর্থাৎ আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত জেলেই থাকতে হবে দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রীকে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…