Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Raj Nath Singh : প্রতিরক্ষা উৎপাদন ক্ষমতা বাড়াতে কাজ করছে ভারত : রাজনাথ সিং

Rajnath Singh
Rajnath Singh

 

নয়াদিল্লি, ৯ জানুয়ারি : ড্রোন, সাইবার প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে নিজস্ব প্রতিরক্ষা উৎপাদ ক্ষমতা বাড়ানর দিকে কাজ করছে ভারত। বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সোমবার নতুন দিল্লিতে রাষ্ট্রদূতদের সম্মেলনে বক্তৃতাকালে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, দেশের বৃহৎ জনসংখ্যা এবং প্রচুর দক্ষ জনবল উচ্চ প্রযুক্তির ক্ষেত্রে স্টার্ট-আপগুলির নেতৃত্বে একটি উদ্ভাবনী ইকোসিস্টেম তৈরি করতে সক্ষম হয়েছে৷ তিনি বলেন, গত পাঁচ বছরে ভারতের প্রতিরক্ষা রফতানি আট গুণ বেড়েছে এবং ৭৫টিরও বেশি দেশে রফতানি করছে ভারত।

মেক ইন ইন্ডিয়ার গুরুত্ব তুলে ধরে রাজনাথ সিং বলেন, এই উদ্যোগটি মেক-ফর-দ্য-ওয়ার্ল্ডের উপাদানকে অন্তর্ভুক্ত করে। তিনি বলেন, আত্মনির্ভরতার উদ্যোগ অন্যান্য অংশীদার দেশের সঙ্গে অংশীদারিত্বের নতুন দৃষ্টান্তের সূচনা। রাষ্ট্রদূতদের সম্মেলনে ভারতের জি-২০ সভাপতিত্ব নিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে ঐক্যমত্য গড়ে তুলে বিশ্বের জন্য আরও নিরাপদ, সমৃদ্ধ এবং দীর্ঘস্থায়ী এজেন্ডা তৈরী করাই দেশের মূল লক্ষ্য।

অ্যারো ইন্ডিয়া-২০২৩-এর ১৪ তম সংস্করণ যা আগামী মাসে ১৩ থেকে ১৭ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হতে চলেছে, এ প্রসঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বিমান ইন্ডাস্ট্রিতে তথ্য, ধারণা এবং নতুন প্রযুক্তিগত উন্নয়নের আদান-প্রদানের সুযোগ প্রদান করবে অ্যারো ইন্ডিয়া।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…