
ভোপাল, ৫ মার্চ : মহর্ষি স্বামী দয়ানন্দ সরস্বতী ভারতের গৌরবময় বৈদিক সংস্কৃতির পরম্পরাকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন, দয়ানন্দ সরস্বতীর জন্মবার্ষিকীতে ওঁনাকে এই কথা লিখেই শ্রদ্ধা জানান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মোহন যাদব মহর্ষি স্বামী দয়ানন্দ সরস্বতীকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন৷ আর্য সমাজের প্রতিষ্ঠাতা মহর্ষি স্বামী দয়ানন্দ সরস্বতী ১৮২৪ সালের ১২ ফেব্রুয়ারি গুজরাটের ট্যাঙ্করাতে জন্মগ্রহণ করেছিলেন।
হিন্দু ক্যালেন্ডার অনুসারে, প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের দশমীতে তাঁর জন্মবার্ষিকী উদযাপিত হয়, যা এই বছরের ৫ মার্চ।মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব এই উপলক্ষে তাঁকে স্মরণ করে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করে লিখেছেন, " আমি আর্য সমাজের প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় মহর্ষি স্বামী দয়ানন্দ সরস্বতী জিকে আমার গভীর শ্রদ্ধা জানাই। যিনি ভারতের গৌরবময় বৈদিক সংস্কৃতির ঐতিহ্যকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন। স্বদেশ, স্বরাজ, স্বধর্ম ও স্বভাষা ও জাতীয়তাবাদের মূল ধাপের উন্নয়নে আপনার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।"
