Breaking News

 

Country

3 years ago

WB DA Issue : ডিএ আন্দোলনকারীদের শহিদ মিনার থেকে সরাতে হাইকোর্টে মামলা সেনার

DA Issue
DA Issue

 

কলকাতা, ১০ এপ্রিল  : বকেয়া ডিএ বা মহার্ঘভাতার দাবিতে রাজ্য সরকারি কর্মচারিদের একাংশ আন্দোলনে সামিল হয়েছে। কলকাতার শহিদ মিনার ময়দানে চলছে তাঁদের অবস্থান। এবার শহিদ মিনার ময়দান থেকে ডিএ আন্দোলনকারীদের সরিয়ে দিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল সেনাবাহিনী।

সেনাবাহিনীর অভিযোগ, আদালতের নির্দেশ মতো ওই জায়গায় অবস্থান বিক্ষোভ কর্মসূচি নিয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের একাংশের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। তার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু সেই সময়সীমা অগ্রাহ্য করেই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা। সেনার তরফে কলকাতা হাইকোর্টে দায়ের করা মামলার শুনানি আগামী শুক্রবার হতে পারে। বিচারপতি রাজাশেখর মান্থার একক বেঞ্চে মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, কলকাতার শহিদ মিনার ময়দান ভারতীয় সেনাবাহিনীর মালিকানাধীন আইনগতভাবে। তাই সেখানে কোনও জমায়েত বা অবস্থান বিক্ষোভ করতে গেলে সেনার অনুমতির প্রয়োজন হয়। বকেয়া মহার্ঘভাতা এবং কেন্দ্রীয় হারে মহার্ঘভাতার দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চ শহীদ মিনারে দীর্ঘদিন ধরে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। বকেয়া ডিএ পাওয়ার দাবিতে ইতিমধ্যে আন্দোলনকারীদের এক প্রতিনিধি দল রাজধানী দিল্লিতে পৌঁছেছেন।


You might also like!