Breaking News

 

Country

3 years ago

DA-dharna at Jantar Mantar: রাজধানীর যন্তর মন্তরে চলছে ডিএ-ধর্না

DA Dharna at Jantar Mantar
DA Dharna at Jantar Mantar

 

নয়াদিল্লি, ১১ এপ্রিল : কেন্দ্রীয় সরকারের হারে বকেয়া মহার্ঘভাতা (ডিএ) ছাড়াও অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ এবং স্বচ্ছভাবে শূন্যপদে নিয়োগের দাবিতে সরব হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। যন্তর মন্তরে দু’দিনের ডিএ-ধর্নার দ্বিতীয় দিন ছিল মঙ্গলবার।

আন্দোলনকারীরা জানিয়েছেন, এত কম সময়ে রাষ্ট্রপতি-সাক্ষাতের সময় পাওয়া সম্ভব নয়। তাই ই-মেল করে স্মারকলিপি দেওয়া হবে। আজ উপ রাষ্ট্রপতি জগদীপ ধনকরের কাছে স্মারকলিপি জমা দেওয়ার কথা রয়েছে আন্দোলনকারীদের। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বাইরে থাকায়, তাঁর মন্ত্রকেও স্মারকলিপি জমা দেওয়া হবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কর্ণাটকে রয়েছেন, তবে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের আজ যন্তর মন্তরের ধর্না-মঞ্চে আসার কথা রয়েছে বলে সংগ্রামী যৌথ মঞ্চ জানিয়েছে।

এদিকে ডিএ-জট কাটাতে । ১৭ এপ্রিলের মধ্যে কর্মীদের সঙ্গে রাজ্যকে আলোচনায় বসার নির্দেশ দিয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আদালতের নির্দেশ, কর্মচারী সংগঠনের তরফে তিনজন সরকারের সঙ্গে আলোচনায় বসবেন।


You might also like!