Country

3 years ago

Cyclone Formed in Bay of Bengal : দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত, ঘূর্ণিঝড়ের সম্ভাবনাও অনেকটাই বাড়ল

cyclone  Formed in Bay of Bengal
cyclone Formed in Bay of Bengal

 

নয়াদিল্লি, ৬ মে : পূর্বাভাস মতোই, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত আগামী ৮ মে-র মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হল। আগামী ২৪ ঘণ্টায় ওই অঞ্চলে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ৮ মে-র মধ্যেই নিম্নচাপ তৈরি হতে পারে। এই নিম্নচাপই পরবর্তী সময়ে আরও গভীর হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় তৈরি হলে, তার নাম হবে ‘মোকা’। রবিবার নিম্নচাপ তৈরি হলে, তা আরও ঘনীভূত হয়ে সোমবার গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর পর আরও শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় পরিণত হয়ে উত্তর দিক বরাবর মধ্য বঙ্গোপসাগরে দিকে অগ্রসর হবে। ঘূর্ণিঝড়ের গতিপথ কোন দিকে থাকবে তা বলা যাচ্ছে না।


You might also like!