Country

3 years ago

Covid Infection : কোভিড সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী; ভারতে সক্রিয় রোগী বেড়ে ২,৩৩৫, মৃত্যু আরও একজনের

Covid Infection
Covid Infection

 

নয়াদিল্লি, ১ মার্চ  : ভারতে করোনার বাড়বাড়ন্ত ফের বাড়ছে, বৃদ্ধি পাচ্ছে সক্রিয় রোগীর সংখ্যাও। মঙ্গলবার সারাদিনে ভারতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২৪০ জন। এই সময়ে নতুন করে একজনের মৃত্যু হয়েছে রাজস্থানে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বিগত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৪০ জন, দেশে মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে ৪,৪৬,৮৬,৬১১-তে পৌঁছেছে, একজনের মৃত্যুর পর মোট মৃত্যু হয়েছে ৫,৩০,৭৭২ জনের। দেশে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা বেড়ে ২,৩৩৫-এ পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০১ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে।


কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪১,৫৩,৫০৪ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৮০ শতাংশ। দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ০৬ হাজার ৩৪৩ জন প্রাপক, মোট টিকা প্রাপকের সংখ্যা ২২০,৬৩,৯৪,২৩২। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি সারা দিনে ভারতে ১,১৪,৪৪৬ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে।

You might also like!