
নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি : ভারতে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ ফের কিছুটা কমেছে, বিগত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১৬৯ জন। এই সময়ে মৃত্যু হয়েছে করোনা-আক্রান্ত একজন রোগীর। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বিগত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬৯ জন ও মৃত্যু হয়েছে একজনের। দেশে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা বেড়ে ২,০১৬-এ পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০০ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। একজনের মৃত্যুর পর মৃতের সংখ্যা বেড়ে ৫,৩০,৭৬৪-তে পৌঁছেছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪১,৫২,৮৩৯ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৮১ শতাংশ। দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ০৭ হাজার ৩৫১ জন প্রাপক, মোট টিকা প্রাপকের সংখ্যা ২২০,৬৩,৬৮,১২৯। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২৩ ফেব্রুয়ারি সারা দিনে ভারতে ১,০৭,৬৩১ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে।
