Country

2 years ago

Manish Sisodia:জেলবন্দি দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে অসুস্থ স্ত্রীর সঙ্গে সাক্ষাৎয়ের অনুমতি দিল আদালত

Manish Sisodia
Manish Sisodia

 

নয়াদিল্লি, ১১ নভেম্বর  : মদ কেলেঙ্কারি মামলায় বন্দি তথা দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে শনিবার অসুস্থ স্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি দিল আদালত। শনিবার সকালে দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া আদালতের অনুমতি নিয়ে তাঁর অসুস্থ স্ত্রীর সঙ্গে দেখা করতে তিহার জেল থেকে তাঁর বাসভবনে যান।

মদ কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত বন্দি সিসোদিয়াকে আদালত এদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে তার স্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছে। ছঘণ্টার মধ্যেই সিসোদিয়াকে আবার জেলে ফেরত আসতে হবে। পুলিশ কর্মীদের সঙ্গে সিসোদিয়া সকাল ১০টার দিকে একটি জেল ভ্যানে করে মথুরা রোডে তার বাড়িতে যান। গত জুন মাসেও দিল্লি হাইকোর্ট তাকে তার স্ত্রী সীমার সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছিল। তাঁর স্ত্রী সীমা মাল্টিপল স্ক্লেরোসিসে ভুগছেন। তবে হঠাৎ তার অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করায় সেবার মন্ত্রী স্ত্রীর সঙ্গে দেখা করতে পারেননি। আদালত সিসোদিয়াকে তার স্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি দেওয়ার সময় জানিয়েছে, যে তিনি যেন এসময় সংবাদমাধ্যমের সঙ্গে কোনওরকম কথা না বলেন। এছাড়াও কোনও রাজনৈতিক কার্যকলাপেও জড়িত না হওয়ার নির্দেশ দিয়েছে আদালত। গত ফেব্রুয়ারি মাসে মণিশ সিসোদিয়াকে সিবিআই গ্রেফতার করেছিল।

You might also like!