
দেহরাদূন, ২৮ আগস্ট : বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী সোম প্রকাশ সোমবার বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ স্বনির্ভর হয়ে উঠছে। কেন্দ্রীয় সরকার রোজগার ও ব্যবসার ক্ষেত্রে দ্রুত গতিতে কাজ করছে। আজ প্রধানমন্ত্রী চাকরি মেলায় ৫১ হাজার যুবককে নিয়োগপত্র তুলে দেন।
ইন্দো-তিব্বত বর্ডার সীমাদ্বারে আয়োজিত কর্মসংস্থান মেলায় প্রধান অতিথি হিসাবে বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী সোম প্রকাশ ২৫ জন প্রার্থীকে নিজের হাতে নিয়োগপত্র তুলে দেন। সোমবার এখানে মোট ২০০ জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। সোম প্রকাশ বলেন, প্রধানমন্ত্রীর অক্লান্ত পরিশ্রমের ফলেই আজ এত যুবকের কর্মসংস্থান সম্ভব হয়েছে। উন্নত ভারতের সংকল্পকে বাস্তবায়িত করতে কেন্দ্রীয় সরকার বিভিন্ন বিভাগে নিয়োগ করছে।
তিনি আরও বলেন, সারাদেশে ৪৫টি স্থানে এই চাকরি মেলার আয়োজন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের দ্বারা কর্মসংস্থান মেলার মাধ্যমে এক লক্ষ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। যার মধ্যে শুধুমাত্র সিএপিএফতেই প্রায় ৮৭ হাজার শূন্যপদ পূরণ করা হয়েছে। কেন্দ্রীয় সরকার এই বছরের শেষ নাগাদ প্রায় ১০ লক্ষ চাকরি পূরণ করার পরিকল্পনা করেছে। নিয়োগপত্র পাওয়ার জন্য বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী সোম প্রকাশ সকলকে অভিনন্দন জানিয়েছেন।
