Breaking News
 
Suvendu Adhikari : গুজব নয়, সরাসরি পরিষেবা! অন্নপূর্ণা যোজনার ফর্ম নিয়ে বাড়িতে যাবেন সরকারি প্রতিনিধিরা Celina Jaitly files FIR against husband Peter Haag:আইনি লড়াই তীব্রতর, FIR-এর জবাবে সেলিনার বিরুদ্ধে ৫০ কোটির মামলা ও নোটিস পিটারের Iran US conflict: মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের আশঙ্কা, ইরানের পথে মালবাহী জাহাজে মিসাইল হামলা Gilgit Baltistan elections 2026: পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে গিলগিট-বালটিস্তান, ভোটের ময়দানে জঙ্গিদের নামিয়ে বিতর্কে মুনির Mamata Banerjee : ‘এখন স্যালাইন-অক্সিজেনেই রাখা হয়েছে’, অভিষেককে নিয়ে উদ্বেগের মাঝে মমতার বড় ইঙ্গিত Arsenal vs PSG 1-1 (PEN 3-4): ইউরোপ জয়ের মঞ্চে পিএসজির উল্লাস, টাইব্রেকারে আবারও খালি হাতে আর্সেনাল

 

Country

3 years ago

Mallikarjun is corona positive : করোনায় আক্রান্ত মল্লিকার্জুন খাড়গে, থাকবেন না স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে

corona positive congress leader Mallikarjun
corona positive congress leader Mallikarjun

 

নয়াদিল্লি, ১৪ আগস্ট  : কংগ্রেস শিবিরে ফের করোনার থাবা। প্রিয়াঙ্কা ও সোনিয়া গান্ধীর পর এবার করোনা ধরা পড়ল মল্লিকার্জুন খাড়গের। শনিবার তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। ওই দিনই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে চিঠি পাঠিয়ে স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তিতে দিল্লির রাজপথে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না বলে জানিয়ে দেন রাজ্যসভার বিরোধী দলনেতা। চিঠিতে এজন্য দুঃখপ্রকাশ করেন তিনি। খাড়গে লিখেছেন, ‘স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি প্রত্যেক ভারতীয়র কাছে ঐতিহাসিক এবং গর্বের মুহূর্ত। ১৫ আগস্টের জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মুখিয়ে ছিলাম। কিন্তু আমার করোনা রিপোর্ট পজিটিভ আসায় ১৫ আগস্টের অনুষ্ঠানে উপস্থিত থাকার মতো অবস্থায় আমি নেই।’


শনিবারই ফের করোনা ধরা পড়ে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীরও। তাঁর রিপোর্ট পজিটিভ আসার খবর দেন দলের নেতা জয়রাম রমেশ। গত জুন মাসে করোনা ধরা পড়েছিল সোনিয়ার। কিছুদিন ভর্তিও ছিলেন হাসপাতালে। দ্বিতীয়বার করোনা রিপোর্ট পজিটিভ আসায় সোনিয়া আইসোলেশনে চলে গিয়েছেন বলে জানান জয়রাম।

You might also like!