Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Kerala: করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে কেরলে; আক্রান্ত আরও ২৬৫ জন, প্রাণহানি একজনের

Corona infection is increasing in Kerala; Another 265 people were affected, one person died
Corona infection is increasing in Kerala; Another 265 people were affected, one person died

 

তিরুবনন্তপুরম, ২২ ডিসেম্বর: করোনার নতুন উপরূপ জেএন.১ নতুন করে চিন্তা বাড়াচ্ছে ভারতে। কেরলে এই উপরূপের বাড়বাড়ন্ত অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার সারাদিনে কেরলে করোনাভাইরাসে নতুন করে সংক্রমিত হয়েছেন ২৬৫ জন। এই সময়ে মৃত্যু হয়েছে একজনের। সবমিলিয়ে শুক্রবার সকাল আটটা পর্যন্ত কেরলে মোট সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২৬০৬।

করোনা ভাইরাসের নতুন উপরূপ জেএন.১-এর সংক্রমণ ছড়িয়ে পড়ায় নতুন করে দানা বেঁধেছে আতঙ্ক। ভারতের বিভিন্ন রাজ্যেও করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। তবে, কেরল ছাড়া দেশের অন্য কোথাও করোনাভাইরাসে কারও মৃত্যু হয়নি। স্বাস্থ্য বিশেষজ্ঞরাও বলছেন, চিন্তার কোনও কারণ নেই।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…