Country

2 years ago

Covid Case in India: ভারতে করোনার সক্রিয় রোগী বৃদ্ধি পেয়ে ২,৯৯৭; আক্রান্ত ৩২৮ জন, প্রাণহানি একজনের

Corona active patients in India increase to 2,997; Affected 328 people, one person died
Corona active patients in India increase to 2,997; Affected 328 people, one person died

 

নয়াদিল্লি, ২২ ডিসেম্বর: ভারতে আবারও নতুন করে চিন্তা বাড়াচ্ছে করোনাভাইরাস, বিগত ২৪ ঘন্টায় দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৩২৮ জন। বৃহস্পতিবার সারাদিনে ভারতে করোনায় একজনের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা বেড়ে ২,৯৯৭-এ পৌঁছেছে এবং মৃত্যুর সংখ্যা ৫,৩৩,৩২৮।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪৪,৭০,৮৮৭ জন করোনা-রোগী। মোট টিকাকরণের সংখ্যা বেড়ে ২২০,৬৭,৭৯,০৮১-তে পৌঁছেছে।

You might also like!