Country

2 years ago

Priyanka Gandhi:সোনিয়ার শূন্যস্থানে রায়বরেলিতে প্রিয়াঙ্কাকেই চান কংগ্রেস সমর্থকরা

Priyanka Gandhi
Priyanka Gandhi

 

রায়বরেলি, ৬ মার্চ : শারীরিক অসুস্থতার কারণে এবার লোকসভার বদলে রাজ্যসভার সাংসদ হয়েছেন সোনিয়া গান্ধী। তাঁর ছেড়ে যাওয়া আসন তথা কংগ্রেসের গড় রায়বরেলিতে এবার কে প্রার্থী হবেন তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। তবে সেখানকার কংগ্রেস নেতা-কর্মী-সমর্থকদের দাবি, সোনিয়ার বিকল্প হিসেবে এই কেন্দ্রে প্রিয়াঙ্কা গান্ধীকেই প্রার্থী করা হোক।

আর এই নিয়ে রায়বরেলি জুড়ে ছেয়ে গেছে প্রিয়াঙ্কা গান্ধীর পোস্টার। রায়বেরেলি থেকে কংগ্রেসের সম্পর্ক বহুদিনের। এখান থেকেই প্রধানমন্ত্রী হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধী। বিগত দুই দশক ধরে এই আসনে জয়ী হয়ে লোকসভার সদস্য ছিলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। তবে এবার তিনি লোকসভা নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। রাজ্যসভার সদস্য হয়েছেন সোনিয়া। আসন্ন লোকসভা নির্বাচনে সোনিয়া এখান থেকে না দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় একদা কংগ্রেসের ‘দুর্গ’ রায়বরেলি এখন রক্ষীহীন। রায়বরেলি থেকে কে ভোটে লড়বে তা যদিও এখনও ঘোষণা করেনি কংগ্রেস। তবে এখানকার কংগ্রেস সমর্থকরা চান প্রিয়াঙ্কাকেই। ২০১৪ এবং ২০১৯ সালে বিজেপি কেন্দ্রে ক্ষমতায় এলেও এই আসনটি কংগ্রেসের দখলেই ছিল। তাই এবারে বিজেপি এই আসনটি জিততে মরিয়া। ২০১৯ সালে এই আসনে বিজেপি প্রার্থী দীনেশ প্রতাপ সিং সোনিয়া গান্ধীর কাছে প্রায় ১ লক্ষ ৬৭ হাজার ভোটে পরাজিত হয়েছিলেন।


You might also like!