Breaking News

 

Country

2 years ago

Congress release election menifesto: মধ্যপ্রদেশ নির্বাচনের জন্য ইস্তেহার প্রকাশ কংগ্রেসের, ২৫ লক্ষ টাকার স্বাস্থ্য বীমা-সহ রয়েছে একগুচ্ছ প্রতিশ্রুতি

Congress release election menifesto in MP
Congress release election menifesto in MP

 

ভোপাল, ১৭ অক্টোবর : মধ্যপ্রদেশ নির্বাচনের জন্য ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস। মঙ্গলবার ভোপালে কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেন প্রবীণ কংগ্রেস নেতা কমল নাথ ও দ্বিগ্বিজয় সিং। নির্বাচনী ইস্তেহারে নাগরিকদের ২৫ লক্ষ টাকার স্বাস্থ্য বীমা-সহ রয়েছে একগুচ্ছ প্রতিশ্রুতি। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি কমল নাথ বলেছেন, "মধ্যপ্রদেশ কৃষকদের রাজ্য, কংগ্রেস সরকার প্রতি কুইন্টাল ২৫০০ টাকায় ধান কিনবে, আমরা প্রতি কুইন্টাল ২৬০০ টাকায় গম কিনব।"

কমল নাথ আরও বলেছেন, "আমাদের ইস্তেহারের জন্য ৯ হাজারেরও বেশি পরামর্শ পাঠানোর জন্য আমি মধ্যপ্রদেশের জনগণকে ধন্যবাদ জানাতে চাই। প্রতিটি পরামর্শ নিজস্ব দিক থেকে গুরুত্বপূর্ণ ছিল।" প্রসঙ্গত, মধ্যপ্রদেশে আগামী ১৭ নভেম্বর ভোটগ্রহণ হবে; ভোটের ফল ঘোষণা হবে ৩ ডিসেম্বর।

You might also like!